Aami brshti dekhechhi

আমি বৃষ্টি দেখেছি
Language

আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি
আমি রোদের পুরে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি

চারটে দেয়াল মানেই নয়তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে,
ঝাপসা চোখে দেখা এই শহর

আমি অনেক ভেঙেচুরে আবার শুরু করেছি
আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি
শুধু তোমায় হারাব আমি সপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি

হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করেনি আমার ভয়
কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে,
ঝাপসা চকে দেখা এই শহর

আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি
আমি আগুন থেকে- থেকে শিখে অনেক পুরেছি
আমি অনেক কষ্টে অনেক কিছু দিতে শিখেছি
শুধু তোমায় বিদায় দিতে হবে আমি স্বপ্নেও ভাবিনি

আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি

āmi bṛṣhṭi dekhechhi, bṛṣhṭir chhabi em̐kechhi
āmi roder pure ghure ghure anek kem̐dechhi
āmār ākāśh kusum sbapn dekhār khelā thāmeni
śhudhu tumi chale yābe āmi sbapneo bhābini
āmi bṛṣhṭi dekhechhi

chārṭe deẏāl mānei naẏato ghar
nijer ghareo anek mānuṣh par
kakhan kiser ṭāne mānuṣh pāẏ ye khum̐je bām̐chār māne,
jhāpsā chokhe dekhā ei śhahar

āmi anek bheṅechure ābār śhuru karechhi
ābār pāoẏār āśhāẏ ghure marechhi
āmi anek here giẏeo hārṭā sbīkār karini
śhudhu tomāẏ hārāb āmi sapneo bhābini
āmi bṛṣhṭi dekhechhi

hāriẏe gechhe tartājā samaẏ
hāriẏe yete kareni āmār bhaẏ
kakhan kiser ṭāne mānuṣh pāẏ ye khum̐je bām̐chār māne,
jhāpsā chake dekhā ei śhahar

āmi anek srote baẏe giẏe anek ṭhakechhi
āmi āgun theke- theke śhikhe anek purechhi
āmi anek kaṣhṭe anek kichhu dite śhikhechhi
śhudhu tomāẏ bidāẏ dite habe āmi sbapneo bhābini

āmi bṛṣhṭi dekhechhi
āmi bṛṣhṭi dekhechhi
āmi bṛṣhṭi dekhechhi