Aami bahu baasanaay praanapne chaai

আমি বহু বাসনায় প্রাণপণে চাই
Language

আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।
এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ’রে ॥
না চাহিতে মোরে যা করেছ দান– আকাশ আলোক তনু মন প্রাণ,
দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য ক’রে
অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥
আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে;
তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে।
এ যে তব দয়া, জানি জানি হায়, নিতে চাও ব’লে ফিরাও আমায়–
পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য ক’রে
আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥

রাগ: ছায়ানট
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1313
রচনাকাল (খৃষ্টাব্দ): 1907

āmi bahu bāsanāẏ prāṇapṇe chāi, bañchit kare bām̐chāle more|
e kṛpā kaṭhor sañchit mor jīban bha’re ||
nā chāhite more yā karechh dān– ākāśh ālok tanu man prāṇ,
dine dine tumi nitechh āmāẏ se mahā dānera̮i yogy ka’re
ti-ichchhār saṅkaṭ hate bām̐chāẏe more ||
āmi kakhno bā bhuli kakhno bā chali tomār pather lakṣhy dhare;
tumi niṣhṭhur sammukh hate yāo ye sare|
e ye tab daẏā, jāni jāni hāẏ, nite chāo ba’le phirāo āmāẏ–
pūrṇ kariẏā labe e jīban tab milanera̮i yogy ka’re
ādhā-ichchhār saṅkaṭ hate bām̐chāẏe more ||

rāg: chhāẏānaṭ
tāl: ektāl
rachanākāl (baṅgābd): 1313
rachanākāl (khṛṣhṭābd): 1907