আমি তো আজ ভুলে গেছি সবই
ঐ চোখে চেয়ে চেয়ে
হয়ে গেছি যেন কবি।।
তোমায় এতো রূপবতী
করেছে আমার শিল্পী মন
তোমার হাসি তোমার চাওয়া
আমার কাছে তাই আপন
যুগে যুগে তোমারই
এঁকে গেছি কত ছবি।।
কেন রবে আর বন্দিনী
উষর মাটির পিঞ্জরে
জীবন দোলার ছন্দে তুমি
এসো আমার এই ঘরে
ছড়িয়ে দাও প্রেমেরই গীতিময় সুরভী।।
āmi to āj bhule gechhi saba̮i
ai chokhe cheẏe cheẏe
haẏe gechhi yen kabi||
tomāẏ eto rūpabtī
karechhe āmār śhilpī man
tomār hāsi tomār chāoẏā
āmār kāchhe tāi āpan
yuge yuge tomāra̮i
em̐ke gechhi kat chhabi||
ken rabe ār bandinī
uṣhar māṭir piñjare
jīban dolār chhande tumi
eso āmār ei ghare
chhar̤iẏe dāo premera̮i gītimaẏ surbhī||