Aami aachhi tomaar

আমি আছি তোমার
Work
Language

আমি আছি তোমার সভার দুয়ার-দেশে,
          সময় হলেই বিদায় নেব কেঁদে হেসে ॥
মালায় গেঁথে যে ফুলগুলি   দিয়েছিলে মাথায় তুলি
     পাপড়ি তাহার পড়বে ঝরে দিনের শেষে ॥
          উচ্চ আসন না যদি রয় নামব নীচে,
     ছোটো ছোটো গানগুলি এই ছড়িয়ে পিছে।
কিছু তো তার রইবে বাকি   তোমার পথের ধুলা ঢাকি,
     সবগুলি কি সন্ধ্যা হাওয়ায় যাবে ভেসে?।

āmi āchhi tomār sabhār duẏār-deśhe,
          samaẏ halei bidāẏ neb kem̐de hese ||
mālāẏ gem̐the ye phulguli   diẏechhile māthāẏ tuli
     pāpr̤i tāhār par̤be jhare diner śheṣhe ||
          uchch āsan nā yadi raẏ nāmab nīche,
     chhoṭo chhoṭo gānguli ei chhar̤iẏe pichhe|
kichhu to tār ra̮ibe bāki   tomār pather dhulā ḍhāki,
     sabguli ki sandhyā hāoẏāẏ yābe bhese?|