আঁধার রজনী পোহালো, জগত পূরিল পুলকে।
বিমল প্রভাতকিরণে মিলিল দ্যুলোকে ভূলোকে ॥
জগত নয়ন তুলিয়া হৃদয়দুয়ার খুলিয়া
হেরিছে হৃদয়নাথেরে আপন হৃদয়-আলোকে ॥
প্রেমমুখহাসি তাঁহারি পড়িছে ধরার আননে--
কুসুম বিকশি উঠিছে, সমীর বহিছে কাননে।
সুধীরে আঁধার টুটিছে, দশ দিক ফুটে উঠিছে--
জননীর কোলে যেন রে জাগিছে বালিকা বালকে ॥
জগত যে দিকে চাহিছে সে দিকে দেখিনু চাহিয়া,
হেরি সে অসীম মাধুরী হৃদয় উঠিছে গাহিয়া।
নবীন আলোকে ভাতিছে, নবীন আশায় মাতিছে,
নবীন জীবন লভিয়া জয় জয় উঠে ত্রিলোকে ॥
ām̐dhār rajnī pohālo, jagat pūril pulke|
bimal prabhātakirṇe milil dyuloke bhūloke ||
jagat naẏan tuliẏā hṛdaẏaduẏār khuliẏā
herichhe hṛdaẏanāthere āpan hṛdaẏ-āloke ||
premamuk̲hāsi tām̐hāri par̤ichhe dharār ānne--
kusum bikśhi uṭhichhe, samīr bahichhe kānne|
sudhīre ām̐dhār ṭuṭichhe, daśh dik phuṭe uṭhichhe--
jannīr kole yen re jāgichhe bālikā bālke ||
jagat ye dike chāhichhe se dike dekhinu chāhiẏā,
heri se asīm mādhurī hṛdaẏ uṭhichhe gāhiẏā|
nabīn āloke bhātichhe, nabīn āśhāẏ mātichhe,
nabīn jīban labhiẏā jaẏ jaẏ uṭhe triloke ||