আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে।
অশত্থপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে॥
নদীর কল্লোল, বনের মর্মর, বাদল-উচ্ছল নির্ঝরঝর্ঝর,
ধ্বনি তরঙ্গিল নিবিড় সঙ্গীতে-- শ্রাবণসন্ন্যাসী রচিল রাগিণী॥
কদম্বকুঞ্জের সুগন্ধমদিরা অজস্র লুটিছে দুরন্ত ঝটিকা।
তড়িৎশিখা ছুটে দিগন্ত সন্ধিয়া, ভয়ার্ত যামিনী উঠিছে ক্রন্দিয়া--
নাচিছে যেন কোন্ প্রমত্ত দানব মেঘের দুর্গের দুয়ার হানিয়া ॥
আঁধার অম্বরে প্রচণ্ড
Work
Language
ām̐dhār ambare prachaṇḍ ḍambaru bājil gambhīr garajne|
aśhatthapallabe aśhānt hillol samīrachañchal digaṅgane||
nadīr kallol, baner marmar, bādal-uchchhal nirjharajharjhar,
dhbani taraṅgil nibir̤ saṅgīte-- śhrābaṇasannyāsī rachil rāgiṇī||
kadambakuñjer sugandhamdirā ajasr luṭichhe durant jhaṭikā|
tar̤itśhikhā chhuṭe digant sandhiẏā, bhaẏārt yāminī uṭhichhe krandiẏā--
nāchichhe yen kon pramatt dānab megher durger duẏār hāniẏā ||