Aamaay bhulte dite

আমায় ভুলতে দিতে
Work
Language

আমায়  ভুলতে দিতে নাইকো তোমার ভয়
আমার       ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয় ॥
     দূরে গিয়ে বাড়াই যে ঘুর,   সে দূর শুধু আমারি দূর--
              তোমার কাছে দূর কভু দূর নয় ॥
          আমার       প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে,
          তোমার     বসন্তবায় নাই কি গো তাই বলে!
এই খেলাতে আমার সনে   হার মানো যে ক্ষণে ক্ষণে--
              হারের মাঝে আছে তোমার জয় ॥

āmāẏ  bhulte dite nāiko tomār bhaẏ
āmār       bholār āchhe ant, tomār premer to nāi kṣhaẏ ||
     dūre giẏe bār̤āi ye ghur,   se dūr śhudhu āmāri dūr--
              tomār kāchhe dūr kabhu dūr naẏ ||
          āmār       prāṇer kum̐r̤i pāpr̤i nāhi khole,
          tomār     basantabāẏ nāi ki go tāi bale!
ei khelāte āmār sane   hār māno ye kṣhaṇe kṣhaṇe--
              hārer mājhe āchhe tomār jaẏ ||