আমারেও করো মার্জনা।
আমারেও দেহো, নাথ, অমৃতের কণা।।
গৃহ ছেড়ে পথে এসে বসে আছি ম্লানবেশে,
আমারো হৃদয়ে করো আসন রচনা।।
জানি আমি, আমি তব মলিন সন্তান–
আমারেও দিতে হবে পদতলে স্থান।
আপনি ডুবেছি পাপে, কাঁদিতেছি মনস্তাপে–
শুন গো আমারো এই মরমবেদনা।।
āmāreo karo mārjanā|
āmāreo deho, nāth, amṛter kaṇā||
gṛh chher̤e pathe ese base āchhi mlānbeśhe,
āmāro hṛdaẏe karo āsan rachnā||
jāni āmi, āmi tab malin santān–
āmāreo dite habe padatle sthān|
āpni ḍubechhi pāpe, kām̐ditechhi manastāpe–
śhun go āmāro ei maramabednā||