আমারে যদি জাগালে আজি নাথ,
ফিরো না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত॥
নিবিড় বন-শাখার 'পরে আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে,
বাদল-ভরা আলস-ভরে ঘুমায়ে আছে রাত॥
বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ
বরষাজলধারার সাথে গাহিতে চাহে গান।
হৃদয় মোর চোখের জলে বাহির হল তিমিরতলে,
আকাশ খোঁজে ব্যাকুল বলে বাড়ায়ে দুই হাত॥
আমারে যদি জাগালে
Work
Language
āmāre yadi jāgāle āji nāth,
phiro nā tabe phiro nā, karo karuṇ ām̐khipāt||
nibir̤ ban-śhākhār 'pare āṣhār̤h-meghe bṛṣhṭi jhare,
bādal-bharā ālas-bhare ghumāẏe āchhe rāt||
birāmhīn bijulighāte nidrāhārā prāṇ
baraṣhājaladhārār sāthe gāhite chāhe gān|
hṛdaẏ mor chokher jale bāhir hal timiratle,
ākāśh khom̐je byākul bale bār̤āẏe dui hāt||