আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে।
আমার এই মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যা রে ॥
তোরা কোন্ রূপের হাটে চলেছিস ভবের বাটে,
পিছিয়ে আছি আমি আপন ভারে--
তোদের ওই হাশিখুশি দিবানিশি দেখে মন কেমন করে ॥
আমার এই বাঁধা টুটে নিয়ে যা লুটেপুটে--
পড়ে থাক্ মনের বোঝা ঘরের দ্বারে--
যেমন ওই এক নিমেষে বন্যা এসে
ভাসিয়ে নে যায় পারাবারে ॥
এত যে আনাগোনা কে আছে জানাশোনা,
কে আছে নাম ধ'রে মোর ডাকতে পারে?
যদি সে বারেক এসে দাঁড়ায় হেসে
চিনতে পারি দেখে তারে ॥
āmāre ke nibi bhāi, sam̐pite chāi āpnāre|
āmār ei man galiẏe kāj bhuliẏe saṅge toder niẏe yā re ||
torā kon rūper hāṭe chalechhis bhaber bāṭe,
pichhiẏe āchhi āmi āpan bhāre--
toder oi hāśhikhuśhi dibāniśhi dekhe man keman kare ||
āmār ei bām̐dhā ṭuṭe niẏe yā luṭepuṭe--
par̤e thāk maner bojhā gharer dbāre--
yeman oi ek nimeṣhe banyā ese
bhāsiẏe ne yāẏ pārābāre ||
et ye ānāgonā ke āchhe jānāśhonā,
ke āchhe nām dha're mor ḍākte pāre?
yadi se bārek ese dām̐r̤āẏ hese
chinte pāri dekhe tāre ||