আমারে দিই তোমার হাতে
নূতন ক'রে নূতন প্রাতে ॥
দিনে দিনেই ফুল যে ফোটে, তেমনি করেই ফুটে ওঠে
জীবন তোমার আঙিনাতে
নূতন ক'রে নূতন প্রাতে ॥
বিচ্ছেদেরই ছন্দে লয়ে
মিলন ওঠে নবীন হয়ে।
আলো-অন্ধকারের তীরে হারায়ে পাই ফিরে ফিরে,
দেখা আমার তোমার সাথে
নূতন ক'রে নূতন প্রাতে ॥
āmāre dii tomār hāte
nūtan ka're nūtan prāte ||
dine dinei phul ye phoṭe, temni karei phuṭe oṭhe
jīban tomār āṅināte
nūtan ka're nūtan prāte ||
bichchhedera̮i chhande laẏe
milan oṭhe nabīn haẏe|
ālo-andhakārer tīre hārāẏe pāi phire phire,
dekhā āmār tomār sāthe
nūtan ka're nūtan prāte ||