আমারও তো গান ছিল
সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে
থাকবো জীবনে
জানিনা কি অপরাধে
শোনাতে এসে গান
বাঁধা বীণা ছিঁড়ে গেল
ভেঙে গেল প্রাণ
কত সুখ পেল বিধি
তার এ লিখনে
তোমাদের কাছে শুধু
জেনে যেতে চাই
নিয়তির চেয়ে বড়
কিছু কি গো নাই
ভালোবাসা রাজার রাজা
নয় কি ভুবনে
আমারও তো গান ছিল
Work
Language
āmārao to gān chhil
sādh chhil mane
sarasbatīr charaṇ chhum̐ẏe
thākbo jībne
jāninā ki aprādhe
śhonāte ese gān
bām̐dhā bīṇā chhim̐r̤e gel
bheṅe gel prāṇ
kat sukh pel bidhi
tār e likhne
tomāder kāchhe śhudhu
jene yete chāi
niẏatir cheẏe bar̤
kichhu ki go nāi
bhālobāsā rājār rājā
naẏ ki bhubne