আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
তারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে॥
সে দিন যে রাগিণী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে,
আজি পুবের হাওয়ায় হাওয়ায় হায় হায় হায় রে
কাঁপন ভেসে চলে॥
নিবিড় সুখে মধুর দুখে জড়িত ছিল সেই দিন--
দুই তারে জীবনের বাঁধা ছিল বীন।
তার ছিঁড়ে গেছে কবে একদিন কোন্ হাহারবে,
সুর হারায়ে গেল পলে পলে॥
āmār ye din bhese gechhe chokher jale
tāri chhāẏā par̤echhe śhrābaṇagaganatle||
se din ye rāgiṇī gechhe theme, atal birhe neme gechhe theme,
āji puber hāoẏāẏ hāoẏāẏ hāẏ hāẏ hāẏ re
kām̐pan bhese chale||
nibir̤ sukhe madhur dukhe jar̤it chhil sei din--
dui tāre jībner bām̐dhā chhil bīn|
tār chhim̐r̤e gechhe kabe ekdin kon hāhārbe,
sur hārāẏe gel pale pale||