Aamaar sure laage

আমার সুরে লাগে
Work
Language

আমার সুরে   লাগে তোমার হাসি,
যেমন     ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি ॥
           দিবানিশি আমিও যে   ফিরি তোমার সুরের খোঁজে,
           হঠাৎ এ মন ভোলায় কখন তোমার বাঁশি ॥
আমার   সকল কাজই রইল বাকি,       সকল শিক্ষা দিলেম ফাঁকি।
আমার   গানে তোমায় ধরব ব'লে       উদাস হয়ে যাই যে চলে,
           তোমার গানে ধরা দিতে ভালোবাসি ॥

āmār sure   lāge tomār hāsi,
yeman     ḍheuẏe ḍheuẏe rabir kiraṇ dole āsi ||
           dibāniśhi āmio ye   phiri tomār surer khom̐je,
           haṭhāt e man bholāẏ kakhan tomār bām̐śhi ||
āmār   sakal kāja̮i ra̮il bāki,       sakal śhikṣhā dilem phām̐ki|
āmār   gāne tomāẏ dharab ba'le       udās haẏe yāi ye chale,
           tomār gāne dharā dite bhālobāsi ||