Aamaar sonaar baamlaa

আমার সোনার বাংলা
Work
Language

আমার   সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন   তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥
     ও মা,   ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
                             মরি হায়, হায় রে--
ও মা,  অঘ্রানে তোর ভরা ক্ষেতে   আমি   কী দেখেছি মধুর হাসি ॥
          কী শোভা, কী ছায়া গো,   কী স্নেহ, কী মায়া গো--
          কী আঁচল বিছায়েছ বটের মূলে,   নদীর কূলে কূলে।
     মা, তোর   মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
                             মরি হায়, হায় রে--
মা, তোর   বদনখানি মলিন হলে,   ও মা,   আমি নয়নজলে ভাসি ॥
          তোমার এই   খেলাঘরে   শিশুকাল   কাটিলে রে,
          তোমারি   ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।
  তুই   দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
                             মরি হায়, হায় রে--
তখন   খেলাধুলা সকল ফেলে,   ও মা,   তোমার কোলে ছুটে আসি ॥
          ধেনু-চরা তোমার মাঠে,   পারে যাবার খেয়াঘাটে,
          সারা দিন    পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে,
     তোমার     ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
                             মরি হায়, হায় রে--
ও মা,  আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি ॥
          ও মা, তোর   চরণেতে   দিলেম এই   মাথা পেতে--
          দে গো তোর   পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে।
     ও মা,   গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
                                  মরি হায়, হায় রে--
আমি    পরের ঘরে কিনব না আর,   মা, তোর ভূষণ ব'লে গলার ফাঁসি ॥

āmār   sonār bāṁlā, āmi tomāẏ bhālobāsi|
chirdin   tomār ākāśh, tomār bātās, āmār prāṇe bājāẏ bām̐śhi ||
     o mā,   phāgune tor āmer bane ghrāṇe pāgal kare,
                             mari hāẏ, hāẏ re--
o mā,  aghrāne tor bharā kṣhete   āmi   kī dekhechhi madhur hāsi ||
          kī śhobhā, kī chhāẏā go,   kī sneh, kī māẏā go--
          kī ām̐chal bichhāẏechh baṭer mūle,   nadīr kūle kūle|
     mā, tor   mukher bāṇī āmār kāne lāge sudhār mato,
                             mari hāẏ, hāẏ re--
mā, tor   badankhāni malin hale,   o mā,   āmi naẏanajle bhāsi ||
          tomār ei   khelāghre   śhiśhukāl   kāṭile re,
          tomāri   dhulāmāṭi aṅge mākhi dhany jīban māni|
  tui   din phurāle sandhyākāle kī dīp jbālis ghare,
                             mari hāẏ, hāẏ re--
takhan   khelādhulā sakal phele,   o mā,   tomār kole chhuṭe āsi ||
          dhenu-charā tomār māṭhe,   pāre yābār kheẏāghāṭe,
          sārā din    pākhi-ḍākā chhāẏāẏ-ḍhākā tomār pallībāṭe,
     tomār     dhāne-bharā āṅināte jībner din kāṭe,
                             mari hāẏ, hāẏ re--
o mā,  āmār ye bhāi tārā sabāi, o mā, tomār rākhāl tomār chāṣhi ||
          o mā, tor   charṇete   dilem ei   māthā pete--
          de go tor   pāẏer dhūlā, se ye āmār māthār mānik habe|
     o mā,   gariber dhan yā āchhe tāi dib charaṇatle,
                                  mari hāẏ, hāẏ re--
āmi    parer ghare kinab nā ār,   mā, tor bhūṣhaṇ ba'le galār phām̐si ||