Aamaar sambidhaan

আমার সংবিধান
Language

ছিনিয়ে আমার এই ক্ষুদ্র অধিকার
নষ্ট সমাজের এই অপপ্রচার
জিঘাংসার আলেয়ায় চাওয়া-পাওয়ারা
খুঁজে ফেরে আমার বিলুপ্ত হাহাকার।
আমার অধিকার নিয়ে
এখানে যুদ্ধের বাঁধ ভেঙে রচিত হবে
আমার সংবিধান।
চেতনায় আমার এই পরজীবী রাগ
অপেক্ষায় অসহায়, অচল, নিথর
সময়ের সাথে যে তপ্ত উন্মাদনায়
প্রতীয়মান জিঘাংসার মূর্ত অর্ক।
আমার অধিকার নিয়ে
এখানে যুদ্ধের বাঁধ ভেঙে রচিত হবে
আমার সংবিধান।

আমাদের প্রতিটি কোষের ভেতরে
জ্বলে পুড়ছে অধিকার, প্রাণের অঙ্গার
পরাশক্তির অপসৃষ্টির এই বাঁধ
ভেঙে দেয় যে মুক্তির আশায়।

সকল চেতনার ছায়ার শরীরে
বিবেকের আলোতে উজ্জ্বল প্রতীক
প্রতীয়মান শক্তিমান দানব হায়না
নিরঙ্কুশ দুর্নীতিতে বিবেক ক্ষয় না।
আমার অধিকার নিয়ে
এখানে যুদ্ধের বাঁধ ভেঙে রচিত হবে
আমার সংবিধান।

chhiniẏe āmār ei kṣhudr adhikār
naṣhṭ samājer ei apaprachār
jighāṁsār āleẏāẏ chāoẏā-pāoẏārā
khum̐je phere āmār bilupt hāhākār|
āmār adhikār niẏe
ekhāne yuddher bām̐dh bheṅe rachit habe
āmār saṁbidhān|
chetanāẏ āmār ei parjībī rāg
apekṣhāẏ asahāẏ, achal, nithar
samaẏer sāthe ye tapt unmādanāẏ
pratīẏamān jighāṁsār mūrt ark|
āmār adhikār niẏe
ekhāne yuddher bām̐dh bheṅe rachit habe
āmār saṁbidhān|

āmāder pratiṭi koṣher bhetre
jbale pur̤chhe adhikār, prāṇer aṅgār
parāśhaktir apasṛṣhṭir ei bām̐dh
bheṅe deẏ ye muktir āśhāẏ|

sakal chetnār chhāẏār śharīre
bibeker ālote ujjbal pratīk
pratīẏamān śhaktimān dānab hāẏanā
niraṅkuśh durnītite bibek kṣhaẏ nā|
āmār adhikār niẏe
ekhāne yuddher bām̐dh bheṅe rachit habe
āmār saṁbidhān|