Aamaar sakal kaamtaa

আমার সকল কাঁটা
Work
Language

আমার  সকল কাঁটা ধন্য করে ফুটবে   ফুল ফুটবে।
আমার  সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ॥
আমার  অনেক দিনের আকাশ-চাওয়া   আসবে ছুটে দখিন-হাওয়া,
                   হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে ॥
আমার  লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন,
যখন    রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন।
আমার  বন্ধু যখন রাত্রিশেষে   পরশ তারে করবে এসে,
                   ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে ॥

āmār  sakal kām̐ṭā dhany kare phuṭbe   phul phuṭbe|
āmār  sakal byathā raṅin haẏe golāp haẏe uṭhbe ||
āmār  anek diner ākāśh-chāoẏā   āsbe chhuṭe dakhin-hāoẏā,
                   hṛdaẏ āmār ākul kare sugandhadhan luṭbe ||
āmār  lajjā yābe yakhan pāb debār mato dhan,
yakhan    rūp dhariẏe bikśhibe prāṇer ārādhan|
āmār  bandhu yakhan rātriśheṣhe   paraśh tāre karbe ese,
                   phuriẏe giẏe dalguli sab charṇe tār luṭbe ||