কী অসীম সাহস তোর, মেয়ে।
আমার সাহস!
তাঁর সাহসের নাই তুলনা।
কেউ যে কথা বলতে পারে নি
তিনি ব'লে দিলেন কত সহজে--
জল দাও।
ওই একটু বাণী--
তার দীপ্তি কত;
আলো ক'রে দিল আমার সারা জন্ম।
বুকের উপর কালো পাথর চাপা ছিল যে,
সেটাকে ঠেলে দিল--
উথলি উঠল রসের ধারা।
kī asīm sāhas tor, meẏe|
āmār sāhas!
tām̐r sāhser nāi tulnā|
keu ye kathā balte pāre ni
tini ba'le dilen kat sahje--
jal dāo|
oi ekṭu bāṇī--
tār dīpti kat;
ālo ka're dil āmār sārā janm|
buker upar kālo pāthar chāpā chhil ye,
seṭāke ṭhele dil--
uthli uṭhal raser dhārā|