Aamaar priyaar chhaayaa

আমার প্রিয়ার ছায়া
Work
Language

আমার   প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায়!
বৃষ্টিসজল বিষণ্ন নিশ্বাসে,   হায়॥
          আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
          সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে,
          সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে,   হায়॥
বারি-ঝরা বনের গন্ধ নিয়া
পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া।
          আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
          আকাশ ছেয়ে মনের কথা হারায়।
          আমার প্রিয়ার আঁচল দোলে
          নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে,   হায়॥

āmār   priẏār chhāẏā
ākāśhe āj bhāse, hāẏ hāẏ!
bṛṣhṭisjal biṣhaṇn niśhbāse,   hāẏ||
          āmār priẏā megher phām̐ke phām̐ke
          sandhyātārāẏ lukiẏe dekhe kāke,
          sandhyādīper lupt ālo smarṇe tār āse,   hāẏ||
bāri-jharā baner gandh niẏā
paraśh-hārā baraṇmālā gām̐the āmār priẏā|
          āmār priẏā ghan śhrābaṇadhārāẏ
          ākāśh chheẏe maner kathā hārāẏ|
          āmār priẏār ām̐chal dole
          nibir̤ baner śhyāmal uchchhbāse,   hāẏ||