Aamaar pratham

আমার প্রথম
Year
Language

আমার প্রথম সেই কলেজ জীবন
তোমাকে ঘিরে ছিল স্বপ্ন যেমন।
আমার প্রথম সেই নতুন জীবন
তোমাকে দেখে শুরু হল প্রথম।

দিঘীর পাড়ে, সেই বকুল ছায়ায়,
তোমার পাশে বসে মধুর মায়ায়,
পৃথিবীকে স্বর্গ ভেবেছি তখন।

আমার প্রথম সেই কলেজ জীবন
তোমাকে ঘিরে ছিল স্বপ্ন যেমন।
আমার প্রথম সেই নতুন জীবন
তোমাকে দেখে শুরু হল প্রথম।

তোমার মাঝে আমি মিশেছিলাম,
জানিনা কি ভুলে পেয়ে হারালাম,
আঁধারে ছেয়ে গেল আমার ভুবন।

আমার প্রথম সেই কলেজ জীবন
তোমাকে ঘিরে ছিল স্বপ্ন যেমন।
আমার প্রথম সেই নতুন জীবন
তোমাকে দেখে শুরু হল প্রথম

āmār pratham sei kalej jīban
tomāke ghire chhil sbapn yeman|
āmār pratham sei natun jīban
tomāke dekhe śhuru hal pratham|

dighīr pār̤e, sei bakul chhāẏāẏ,
tomār pāśhe base madhur māẏāẏ,
pṛthibīke sbarg bhebechhi takhan|

āmār pratham sei kalej jīban
tomāke ghire chhil sbapn yeman|
āmār pratham sei natun jīban
tomāke dekhe śhuru hal pratham|

tomār mājhe āmi miśhechhilām,
jāninā ki bhule peẏe hārālām,
ām̐dhāre chheẏe gel āmār bhuban|

āmār pratham sei kalej jīban
tomāke ghire chhil sbapn yeman|
āmār pratham sei natun jīban
tomāke dekhe śhuru hal pratham