আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে--
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥
তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে--
এমন করে গায়ে প'ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে--
তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥
āmār pathe pathe pāthar chhar̤āno|
tāi to tomār bāṇī bāje jharnā-jharāno ||
āmār bām̐śhi tomār hāte phuṭor pare phuṭo tāte--
tāi śhuni sur eman madhur parān-bharāno ||
tomār hāoẏā yakhan jāge āmār pāle bādhā lāge--
eman kare gāẏe pa'r̤e sāgar-tarāno|
chhār̤ā pele ekebāre rath ki tomār chalte pāre--
tomār hāte āmār ghor̤ā lāgām-parāno ||