আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা ॥
ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন--
আমি চাই নে তপন, চাই নে তারা ॥
যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গো, নিয়ো গো,
আমার ঘুম নিয়ো গো হরণ করে।
একলা ঘরে চুপ চুপে এসো কেবল সুরের রূপে--
দিয়ো গো, দিয়ো গো,
আমার চোখের জলের দিয়ো সাড়া ॥
আমার নিশীথরাতের বাদলধারা
Work
Language
āmār niśhītharāter bādaldhārā, eso he gopne
āmār sbapanloke diśhāhārā ||
ogo andhakārer antardhan, dāo ḍheke mor parān man--
āmi chāi ne tapan, chāi ne tārā ||
yakhan sabāi magan ghumer ghore niẏo go, niẏo go,
āmār ghum niẏo go haraṇ kare|
eklā ghare chup chupe eso kebal surer rūpe--
diẏo go, diẏo go,
āmār chokher jaler diẏo sār̤ā ||