আমার নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে,
সেথায় কালো ছায়ার মায়ার ঘোরে পথ হারালো ও যে॥
নীরব দিঠে শুধায় যত পায় না সাড়া মনের মতো,
অবুঝ হয়ে রয় সে চেয়ে অশ্রুধারায় ম'জে॥
তুমি আমার কথার আভাখানি পেয়েছ কি মনে।
এই-যে আমি মালা আনি, তার বাণী কেউ শোনে?
পথ দিয়ে যাই, যেতে যেতে হাওয়ায় ব্যথা দিই যে পেতে--
বাঁশি বিছায় বিষাদ-ছায়া তার ভাষা কেউ বোঝে॥
আমার নয়ন তোমার
Work
Language
āmār naẏan tomār naẏanatle maner kathā khom̐je,
sethāẏ kālo chhāẏār māẏār ghore path hārālo o ye||
nīrab diṭhe śhudhāẏ yat pāẏ nā sār̤ā maner mato,
abujh haẏe raẏ se cheẏe aśhrudhārāẏ ma'je||
tumi āmār kathār ābhākhāni peẏechh ki mane|
ei-ye āmi mālā āni, tār bāṇī keu śhone?
path diẏe yāi, yete yete hāoẏāẏ byathā dii ye pete--
bām̐śhi bichhāẏ biṣhād-chhāẏā tār bhāṣhā keu bojhe||