আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়
মনের কথার কুসুমকোরক খোঁজে
সেথায় কখন অগম গোপন গহন মায়ায়
পথ হারাইল ও যে॥
আতুর দিঠিতে শুধায় সে নীরবেরে--
নিভৃত বাণীর সন্ধান নাই যে রে;
অজানার মাঝে অবুঝের মতো ফেরে
অশ্রুধারায় মজে॥
আমার হৃদয়ে যে কথা লুকানো তার আভাষণ
ফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে?
দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন,
সে তোমারে কিছু বলে?
তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে
বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে--
বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে
সে কি কেহ নাহি বোঝে॥
আমার নয়ন তব
Work
Language
āmār naẏan tab naẏaner nibir̤ chhāẏāẏ
maner kathār kusumakorak khom̐je
sethāẏ kakhan agam gopan gahan māẏāẏ
path hārāil o ye||
ātur diṭhite śhudhāẏ se nīrbere--
nibhṛt bāṇīr sandhān nāi ye re;
ajānār mājhe abujher mato phere
aśhrudhārāẏ maje||
āmār hṛdaẏe ye kathā lukāno tār ābhāṣhaṇ
phele kabhu chhāẏā tomār hṛdaẏatle?
duẏāre em̐kechhi rakt rekhāẏ padm-āsan,
se tomāre kichhu bale?
tab kuñjer path diẏe yete yete
bātāse bātāse byathā dii mor pete--
bām̐śhi kī āśhāẏ bhāṣhā deẏ ākāśhete
se ki keh nāhi bojhe||