Aamaar naaibaa hal

আমার নাইবা হল
Work
Language

আমার   নাইবা হল পারে যাওয়া।
যে হাওয়াতে চলত তরী   অঙ্গেতে সেই লাগাই হাওয়া ॥
          নেই যদি বা জমল পাড়ি   ঘাট আছে তো বসতে পারি।
আমার   আশার তরী ডুবল যদি   দেখব তোদের তরী-বাওয়া ॥
হাতের কাছে কোলের কাছে   যা আছে সেই অনেক আছে।
আমার   সারা দিনের এই কি রে কাজ-- ওপার-পানে কেঁদে চাওয়া।
          কম কিছু মোর থাকে হেথা   পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা।
আমার   সেইখানেতেই কল্পলতা   যেখানে মোর দাবি-দাওয়া ॥

āmār   nāibā hal pāre yāoẏā|
ye hāoẏāte chalat tarī   aṅgete sei lāgāi hāoẏā ||
          nei yadi bā jamal pār̤i   ghāṭ āchhe to baste pāri|
āmār   āśhār tarī ḍubal yadi   dekhab toder tarī-bāoẏā ||
hāter kāchhe koler kāchhe   yā āchhe sei anek āchhe|
āmār   sārā diner ei ki re kāj-- opār-pāne kem̐de chāoẏā|
          kam kichhu mor thāke hethā   puriẏe neb prāṇ diẏe tā|
āmār   seikhānetei kalpaltā   yekhāne mor dābi-dāoẏā ||