Aamaar mukti aaloy aaloy

আমার মুক্তি আলোয় আলোয়
Work
Language

আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
          আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥
দেহমনের সুদূর পারে    হারিয়ে ফেলি আপনারে,
          গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥
          আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
          দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা--
          জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।

āmār mukti āloẏ āloẏ ei ākāśhe,
          āmār mukti dhulāẏ dhulāẏ ghāse ghāse ||
dehamner sudūr pāre    hāriẏe pheli āpnāre,
          gāner sure āmār mukti ūrdhbe bhāse ||
          āmār mukti sarbajner maner mājhe,
          duḥkhabipad-tuchchh-karā kaṭhin kāje|
biśhbadhātār yajñaśhālā ātmahomer bahni jbālā--
          jīban yen dii āhuti mukti-āśhe|