Aamaar mukher kathaa

আমার মুখের কথা
Work
Language

আমার মুখের কথা তোমার    নাম দিয়ে দাও ধুয়ে,
আমার নীরবতায় তোমার    নামটি রাখো থুয়ে।
রক্তধারার ছন্দে আমার    দেহবীণার তার
বাজাক আনন্দে তোমার    নামেরই ঝঙ্কার।
ঘুমের 'পরে জেগে থাকুক   নামের তারা তব,
জাগরণের ভালে আঁকুক    অরুণলেখা নব।
সব আকাঙক্ষা আশায় তোমার    নামটি জ্বলুক শিখা,
সকল ভালোবাসায় তোমার    নামটি রহুক লিখা।
সকল কাজের শেষে তোমার    নামটি উঠুক ফ'লে,
রাখব কেঁদে হেসে তোমার    নামটি বুকে কোলে।
জীবনপদ্মে সঙ্গোপনে    রবে নামের মধু,
তোমায় দিব মরণ-ক্ষণে    তোমারি নাম বঁধু ॥

āmār mukher kathā tomār    nām diẏe dāo dhuẏe,
āmār nīrabatāẏ tomār    nāmṭi rākho thuẏe|
raktadhārār chhande āmār    dehabīṇār tār
bājāk ānande tomār    nāmera̮i jhaṅkār|
ghumer 'pare jege thākuk   nāmer tārā tab,
jāgarṇer bhāle ām̐kuk    aruṇlekhā nab|
sab ākāṅakṣhā āśhāẏ tomār    nāmṭi jbaluk śhikhā,
sakal bhālobāsāẏ tomār    nāmṭi rahuk likhā|
sakal kājer śheṣhe tomār    nāmṭi uṭhuk pha'le,
rākhab kem̐de hese tomār    nāmṭi buke kole|
jībanapadme saṅgopne    rabe nāmer madhu,
tomāẏ dib maraṇ-kṣhaṇe    tomāri nām bam̐dhu ||