আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে!
তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে?।
কতকালের সকাল-সাঁঝে তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দূত হৃদয়-মাঝে গেছে আমায় ডেকে ॥
ওগো পথিক, আজকে আমার সকল পরান ব্যেপে
থেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে।
যেন সময় এসেছে আজ ফুরালো মোর যা ছিল কাজ--
বাতাস আসে, হে মহারাজ, তোমার গন্ধ মেখে ॥
আমার মিলন লাগি
Work
Language
āmār milan lāgi tumi āsachh kabe theke!
tomār chandr sūry tomāẏ rākhbe kothāẏ ḍheke?|
katakāler sakāl-sām̐jhe tomār charaṇadhbani bāje,
gopne dūt hṛdaẏ-mājhe gechhe āmāẏ ḍeke ||
ogo pathik, ājke āmār sakal parān byepe
theke theke haraṣh yen uṭhchhe kem̐pe kem̐pe|
yen samaẏ esechhe āj phurālo mor yā chhil kāj--
bātās āse, he mahārāj, tomār gandh mekhe ||