আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো
আমার চোখের 'পরে আভাস দিয়ে যখনি যাও গো ॥
রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি,
আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো ॥
আমার উদাস হৃদয় যখন আসে বাহির-পানে
আপনাকে যে দেয় ধরা সে সকলখানে।
কচি পাতা প্রথম প্রাতে কী কথা কয় আলোর সাথে,
আমার মনের আপন কথা বলে যে তাও গো ॥
আমার মনের মাঝে
Work
Language
āmār maner mājhe ye gān bāje śhunte ki pāo go
āmār chokher 'pare ābhās diẏe yakhni yāo go ||
rabir kiraṇ neẏ ye ṭāni phuler buker śhiśhirkhāni,
āmār prāṇer se gān tumi temni ki nāo go ||
āmār udās hṛdaẏ yakhan āse bāhir-pāne
āpnāke ye deẏ dharā se sakalkhāne|
kachi pātā pratham prāte kī kathā kaẏ ālor sāthe,
āmār maner āpan kathā bale ye tāo go ||