আমার মন মানে না-- দিনরজনী।
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি।
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি--
ওগো সজনি॥
সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি।
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী--
কেন না জানি॥
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে।
ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে।
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে--
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে
দিব নিছনি॥
āmār man māne nā-- dinarajnī|
āmi kī kathā smariẏā e tanu bhariẏā pulak rākhite nāri|
ogo, kī bhābiẏā mane e duṭi naẏane uthle naẏanbāri--
ogo sajni||
se sudhābchan, se sukhapraśh, aṅge bājichhe bām̐śhi|
tāi śhuniẏā śhuniẏā āpnār mane hṛdaẏ haẏ udāsī--
ken nā jāni||
ogo, bātāse kī kathā bhese chale āse, ākāśhe kī mukh jāge|
ogo, banamarmare nadīnirjhare kī madhur sur lāge|
phuler gandh bandhur mato jar̤āẏe dharichhe gale--
āmi e kathā, e byathā, sukhabyākultā kāhār charaṇatle
dib nichhni||