আমার মন কেমন করে--
কে জানে, কে জানে, কে জানে কাহার তরে॥
অলখ পথের পাখি গেল ডাকি,
গেল ডাকি সুদূর দিগন্তরে
ভাবনাকে মোর ধাওয়ায়
সাগরপারের হাওয়ায় হাওয়ায় হাওয়ায়।
স্বপনবলাকা মেলেছে পাখা,
আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে॥
āmār man keman kare--
ke jāne, ke jāne, ke jāne kāhār tare||
alakh pather pākhi gel ḍāki,
gel ḍāki sudūr digantare
bhābnāke mor dhāoẏāẏ
sāgarapārer hāoẏāẏ hāoẏāẏ hāoẏāẏ|
sbapanablākā melechhe pākhā,
āmāẏ bem̐dhechhe ke sonār piñjare ghare||