আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি॥
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি॥
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান--
তবু এখনি যাবে কি চলি।
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি॥
āmār mallikābne yakhan pratham dharechhe kali
tomār lāgiẏā takhni, bandhu, bem̐dhechhinu añjali||
takhno kuhelījāle,
sakhā, taruṇī uṣhār bhāle
śhiśhire śhiśhire aruṇamālikā uṭhitechhe chhalochhli||
ekhno baner gān, bandhu haẏ ni to absān--
tabu ekhni yābe ki chali|
o mor karuṇ ballikā,
o tor śhrānt mallikā
jharo-jharo hal, ei belā tor śheṣh kathā dis bali||