আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে,
শুধায় আমারে 'এসেছি এ কোন্খানে'॥
এসেছ আমার জীবনলীলার রঙ্গে,
এসেছ আমার তরল ভাবের ভঙ্গে,
এসেছ আমার স্বরতরঙ্গ-গানে॥
আমার লতার প্রথম মুকুল প্রভাত-আলোক-মাঝে
শুধায় আমারে 'এসেছি এ কোন্ কাজে'।
টুটিতে গ্রন্থি কাজের জটিল বন্ধে,
বিবশ চিত্ত ভরিতে অলস গন্ধে,
বাজাতে বাঁশরি প্রেমাতুর দুনয়ানে॥
āmār latār pratham mukul cheẏe āchhe mor pāne,
śhudhāẏ āmāre 'esechhi e konkhāne'||
esechh āmār jībanalīlār raṅge,
esechh āmār taral bhāber bhaṅge,
esechh āmār sbarataraṅg-gāne||
āmār latār pratham mukul prabhāt-ālok-mājhe
śhudhāẏ āmāre 'esechhi e kon kāje'|
ṭuṭite granthi kājer jaṭil bandhe,
bibaśh chitt bharite alas gandhe,
bājāte bām̐śhri premātur dunaẏāne||