Aamaar kee bednaa

আমার কী বেদনা
Work
Language

আমার কী বেদনা সে কি জানো
ওগো    মিতা, সুদূরের মিতা।
বর্ষণনিবিড় তিমিরে      যামিনী বিজুলি-সচকিতা॥
বাদল-বাতাস ব্যেপে          আমার       হৃদয় উঠিছে কেঁপে--
        সে কি জানো তুমি জানো।
উৎসুক এই দুখজাগরণ এ কি হবে বৃথা
ওগো মিতা, সুদূরের মিতা,
আমার ভবনদ্বারে         বোপিলে যারে
সেই মালতী আজি বিকশিতা--সে কি জানো।
        যারে তুমিই দিয়েছ বাঁধি
আমার কোলে সে উঠিছে কাঁদি--সে কি জানো তুমি জানো।
        সেই তোমার বীণা বিস্মৃতা॥

āmār kī bednā se ki jāno
ogo    mitā, sudūrer mitā|
barṣhaṇanibir̤ timire      yāminī bijuli-sachkitā||
bādal-bātās byepe          āmār       hṛdaẏ uṭhichhe kem̐pe--
        se ki jāno tumi jāno|
utsuk ei dukhajāgraṇ e ki habe bṛthā
ogo mitā, sudūrer mitā,
āmār bhabanadbāre         bopile yāre
sei māltī āji bikśhitā--se ki jāno|
        yāre tumii diẏechh bām̐dhi
āmār kole se uṭhichhe kām̐di--se ki jāno tumi jāno|
        sei tomār bīṇā bismṛtā||