আমার কণ্ঠ তাঁরে ডাকে,
তখন হৃদয় কোথায় থাকে ॥
যখন হৃদয় আসে ফিরে আপন নীরব নীড়ে
আমার জীবন তখন কোন্ গহনে বেড়ায় কিসের পাকে ॥
যখন মোহ আমায় ডাকে
তখন লজ্জা কোথায় থাকে!
যখন আনেন তমোহারী আলোক-তরবারি
তখন পরান আমার কোন্ কোণে যে
লজ্জাতে মুখ ঢাকে ॥
āmār kaṇṭh tām̐re ḍāke,
takhan hṛdaẏ kothāẏ thāke ||
yakhan hṛdaẏ āse phire āpan nīrab nīr̤e
āmār jīban takhan kon gahne ber̤āẏ kiser pāke ||
yakhan moh āmāẏ ḍāke
takhan lajjā kothāẏ thāke!
yakhan ānen tamohārī ālok-tarbāri
takhan parān āmār kon koṇe ye
lajjāte mukh ḍhāke ||