Aamaar kanth hate

আমার কণ্ঠ হতে
Work
Language

আমার    কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে,
সে যে    বাসা বাঁধে নীরব মনের কুলায়ে॥
     মেঘের দিনে শ্রাবণ মাসে    যূথীবনের দীর্ঘশ্বাসে
     আমার-প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে॥
          যখন    শরৎ কাঁপে শিউলিফুলের হরষে
          নয়ন    ভরে যে সেই গোপন গানের পরশে।
গভীর রাতে কী সুর লাগায়    আধো-ঘুমে আধো-জাগায়,
আমার    স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥

āmār    kaṇṭh hate gān ke nil bhulāẏe,
se ye    bāsā bām̐dhe nīrab maner kulāẏe||
     megher dine śhrābaṇ māse    yūthībner dīrghaśhbāse
     āmār-prāṇe se deẏ pākhār chhāẏā bulāẏe||
          yakhan    śharat kām̐pe śhiuliphuler harṣhe
          naẏan    bhare ye sei gopan gāner parśhe|
gabhīr rāte kī sur lāgāẏ    ādho-ghume ādho-jāgāẏ,
āmār    sbapan-mājhe deẏ ye kī dol dulāẏe||