Aamaar kaalo meye paaliye beraay

আমার কালো মেয়ে পালিয়ে বেড়ায়
Language

আমার কালো মেয়ে পালিয়ে বেড়ায় কে দেবে তায় ধ'রে
তারে   যেই ধরেছি মনে করি অমনি সে যায় স'রে।।
           বনে ফাকেঁ দেখা দিয়ে
           চঞ্চলা মোর যায় পালিয়ে,
দেখি  ফুল হয়ে মা'র নূপুরগুলি পথে আছে ঝ'রে।।
তার   কণ্ঠহারের মুক্তাগুলি আকাশ-আঙিনাতে
     তারা হয়ে ছড়িয়ে আছে দেখি আধেক রাতে।
           কোন মায়াতে মহামায়ায়
           রাখবো বেঁধে আমার হিয়ায়
     কাঁদলে যদি হয় দয়া তার তাই কাদিঁ প্রাণ ভ'রে।।

āmār kālo meẏe pāliẏe ber̤āẏ ke debe tāẏ dha're
tāre   yei dharechhi mane kari amni se yāẏ sa're||
           bane phākem̐ dekhā diẏe
           chañchalā mor yāẏ pāliẏe,
dekhi  phul haẏe mā'ra nūpurguli pathe āchhe jha're||
tār   kaṇṭhahārer muktāguli ākāśh-āṅināte
     tārā haẏe chhar̤iẏe āchhe dekhi ādhek rāte|
           kon māẏāte mahāmāẏāẏ
           rākhbo bem̐dhe āmār hiẏāẏ
     kām̐dle yadi haẏ daẏā tār tāi kādim̐ prāṇ bha're||