আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে,
তোমার সেথায় চরণ পড়ে।
তাই তো আমার সকল পরান কাঁপছে ব্যথার ভরে গো,
কাঁপছে থরোথরে ॥
ব্যথাপথের পথিক তুমি, চরণ চলে ব্যথা চুমি--
কাঁদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো,
চিরজীবন ধ'রে ॥
নয়নজলের বন্যা দেখে ভয় করি নে আর,
আমি ভয় করি নে আর।
মরণ-টানে টেনে আমায় করিয়ে দেবে পার,
আমি তরব পারাবার।
ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে--
ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি ঠেকব চরণ-'পরে,
আমি বাঁচব চরণ ধরে ॥
āmi hṛdaẏete path keṭechhi, sethāẏ charaṇ par̤e,
tomār sethāẏ charaṇ par̤e|
tāi to āmār sakal parān kām̐pchhe byathār bhare go,
kām̐pchhe tharothre ||
byathāpther pathik tumi, charaṇ chale byathā chumi--
kām̐dan diẏe sādhan āmār chiradiner tare go,
chirajīban dha're ||
naẏanajler banyā dekhe bhaẏ kari ne ār,
āmi bhaẏ kari ne ār|
maraṇ-ṭāne ṭene āmāẏ kariẏe debe pār,
āmi tarab pārābār|
jhar̤er hāoẏā ākul gāne ba̮ichhe āji tomār pāne--
ḍubiẏe tarī jhām̐piẏe par̤i ṭhekab charaṇ-'pare,
āmi bām̐chab charaṇ dhare ||