Aamaar hrdayasamudrateere

আমার হৃদয়সমুদ্রতীরে
Work
Language

আমার  হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে!
          কাতর পরান ধায় বাহু বাড়ায়ে ॥
হৃদয়ে   উথলে তরঙ্গ চরণপরশের তরে,
তারা    চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে।
          মেতেছে হৃদয় আমার, ধৈরজ না মানে--
          তোমারে ঘেরিতে চায়, নাচে সঘনে ॥
সখা,    ওইখেনেতে থাকো তুমি, যেয়ো না চলে--
আজি   হৃদয়সাগরের বাঁধ ভাঙি সবলে।
          কোথা হতে আজি প্রেমের পবন ছুটেছে,
আমার  হৃদয়ে তরঙ্গ কত নেচে উঠেছে।
          তুমি দাঁড়াও, তুমি যেয়ো না--
আমার  হৃদয়ে তরঙ্গ আজি নেচে উঠেছে ॥

āmār  hṛdaẏasamudratīre ke tumi dām̐r̤āẏe!
          kātar parān dhāẏ bāhu bār̤āẏe ||
hṛdaẏe   uthle taraṅg charaṇaparśher tare,
tārā    charaṇakiraṇ laẏe kār̤ākār̤i kare|
          metechhe hṛdaẏ āmār, dhairaj nā māne--
          tomāre gherite chāẏ, nāche saghne ||
sakhā,    oikhenete thāko tumi, yeẏo nā chale--
āji   hṛdaẏasāgrer bām̐dh bhāṅi sable|
          kothā hate āji premer paban chhuṭechhe,
āmār  hṛdaẏe taraṅg kat neche uṭhechhe|
          tumi dām̐r̤āo, tumi yeẏo nā--
āmār  hṛdaẏe taraṅg āji neche uṭhechhe ||