আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি ॥
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি ॥
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়--
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি ॥
āmār hiẏār mājhe lukiẏe chhile dekhte āmi pāi ni|
tomāẏ dekhte āmi pāi ni|
bāhir-pāne chokh melechhi, āmār hṛdaẏ-pāne chāi ni ||
āmār sakal bhālobāsāẏ sakal āghāt sakal āśhāẏ
tumi chhile āmār kāchhe, tomār kāchhe yāi ni ||
tumi mor ānand haẏe chhile āmār khelāẏ--
ānande tāi bhulechhilem, keṭechhe din helāẏ|
gopan rahi gabhīr prāṇe āmār duḥkhasukher gāne
sur diẏechh tumi, āmi tomār gān to gāi ni ||