আমার এই রিক্ত ডালি
দিব তোমারি পায়ে।
দিব কাঙালিনীর আঁচল
তোমার পথে পথে বিছায়ে।
যে পুষ্পে গাঁথ পুষ্পধনু
তারি ফুলে ফুলে হে অতনু,
আমার পূজা-নিবেদনের দৈন্য
দিয়ো ঘুচায়ে।
তোমার রণজয়ের অভিযানে
আমায় নিয়ো,
ফুলবাণের টিকা আমার ভালে
এঁকে দিয়ো!
আমার শূন্যতা দাও যদি
সুধায় ভরি
দিব তোমার জয়ধ্বনি
ঘোষণ করি;
ফাল্গুনের আহ্বান জাগাও
আমার কায়ে
দক্ষিণবায়ে॥
āmār ei rikt ḍāli
dib tomāri pāẏe|
dib kāṅālinīr ām̐chal
tomār pathe pathe bichhāẏe|
ye puṣhpe gām̐th puṣhpadhnu
tāri phule phule he atnu,
āmār pūjā-nibedner dainy
diẏo ghuchāẏe|
tomār raṇajaẏer abhiyāne
āmāẏ niẏo,
phulabāṇer ṭikā āmār bhāle
em̐ke diẏo!
āmār śhūnyatā dāo yadi
sudhāẏ bhari
dib tomār jaẏadhbani
ghoṣhaṇ kari;
phālguner āhbān jāgāo
āmār kāẏe
dakṣhiṇabāẏe||