আমার এই রিক্ত ডালি দিব তোমারি পায়ে।
দিব কাঙালিনীর আঁচল তোমার পথে পথে বিছায়ে॥
যে পুষ্পে গাঁথ পুষ্পধনু তারি ফুলে ফুলে হে অতনু,
আমার পূজা-নিবেদনের দৈন্য দিয়ো ঘুচায়ে॥
তোমার রণজয়ের অভিযানে তুমি আমায় নিয়ো,
ফুলবাণের টিকা আমার ভালে এঁকে দিয়ো দিয়ো!
আমার শূন্যতা দাও যদি সুধায় ভরি দিব তোমার জয়ধ্বনি ঘোষণ করি--
ফাল্গুনের আহ্বান জাগাও আমার কায়ে দক্ষিণবায়ে॥
āmār ei rikt ḍāli dib tomāri pāẏe|
dib kāṅālinīr ām̐chal tomār pathe pathe bichhāẏe||
ye puṣhpe gām̐th puṣhpadhnu tāri phule phule he atnu,
āmār pūjā-nibedner dainy diẏo ghuchāẏe||
tomār raṇajaẏer abhiyāne tumi āmāẏ niẏo,
phulabāṇer ṭikā āmār bhāle em̐ke diẏo diẏo!
āmār śhūnyatā dāo yadi sudhāẏ bhari dib tomār jaẏadhbani ghoṣhaṇ kari--
phālguner āhbān jāgāo āmār kāẏe dakṣhiṇabāẏe||