আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে॥
আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে,
তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডেকে॥
শ্রান্তি লাগে পায়ে পায়ে বসি পথের তরুছায়ে।
সাথিহারার গোপন ব্যথা বলব যারে সেজন কোথা--
পথিকরা যায় আপন-মনে, আমারে যায় পিছু রেখে॥
আমার এ পথ
Work
Language
āmār e path tomār pather theke anek dūre gechhe bem̐ke||
āmār phule ār ki kabe tomār mālā gām̐thā habe,
tomār bām̐śhi dūrer hāoẏāẏ kem̐de bāje kāre ḍeke||
śhrānti lāge pāẏe pāẏe basi pather taruchhāẏe|
sāthihārār gopan byathā balab yāre sejan kothā--
pathikrā yāẏ āpan-mane, āmāre yāẏ pichhu rekhe||