আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে,
আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে ॥
মন যবে মোর দূরে দূরে
ফিরেছিল আকাশ ঘুরে
তখন আমার ব্যথার সুরে
আভাস দিয়ে গিয়েছিলে ॥
যবে বিদায় নিয়ে যাব চলে
মিলন-পালা সাঙ্গ হলে
শরৎ-আলোয় বাদল-মেঘে
এই কথাটি রইবে লেগে--
এই শ্যামলে এই নীলিমায়
আমায় দেখা দিয়েছিলে ॥
āmār ḍhālā gāner dhārā sei to tumi piẏechhile,
āmār gām̐thā sbapan-mālā kakhan cheẏe niẏechhile ||
man yabe mor dūre dūre
phirechhil ākāśh ghure
takhan āmār byathār sure
ābhās diẏe giẏechhile ||
yabe bidāẏ niẏe yāb chale
milan-pālā sāṅg hale
śharat-āloẏ bādal-meghe
ei kathāṭi ra̮ibe lege--
ei śhyāmle ei nīlimāẏ
āmāẏ dekhā diẏechhile ||