আমার ঢালা গানের ধারা
সেই তো তুমি পিয়েছিলে
আমার গাঁথা স্বপন-মালা
কখন চেয়ে নিয়েছিলে।।
মন যবে মোর দূরে দূরে
ফিরেছিল আকাশ ঘুরে
তখন আমার ব্যথার সুরে
আভাস দিয়ে গিয়েছিলে।।
যবে বিদায় নিয়ে যাব চলে
মিলন-পালা সাঙ্গ হলে
শরৎ-আলোয় বাদল-মেঘে
এই কথাটি রইবে লেগে
এই শ্যামলে এই নীলিমায়
আমায় দেখা দিয়েছিলে।।
āmār ḍhālā gāner dhārā
sei to tumi piẏechhile
āmār gām̐thā sbapan-mālā
kakhan cheẏe niẏechhile||
man yabe mor dūre dūre
phirechhil ākāśh ghure
takhan āmār byathār sure
ābhās diẏe giẏechhile||
yabe bidāẏ niẏe yāb chale
milan-pālā sāṅg hale
śharat-āloẏ bādal-meghe
ei kathāṭi ra̮ibe lege
ei śhyāmle ei nīlimāẏ
āmāẏ dekhā diẏechhile||