আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে ॥
বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে,
কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে ॥
আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে--
সেই গানের টানে পারো না আর রইতে দূরে।
লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি-সম,
বাহির হয়ে এসো তুমি অন্ধকারে ॥
āmār byathā yakhan āne āmāẏ tomār dbāre
takhan āpni ese dbār khule dāo, ḍāko tāre ||
bāhupāśher kāṅāl se ye, chalechhe tāi sakal tyeje,
kām̐ṭār pathe dhāẏ se tomār abhisāre ||
āmār byathā yakhan bājāẏ āmāẏ bāji sure--
sei gāner ṭāne pāro nā ār ra̮ite dūre|
luṭiẏe par̤e se gān mam jhar̤er rāter pākhi-sam,
bāhir haẏe eso tumi andhakāre ||