Aamaar bhaanaa pather

আমার ভাঙা পথের
Work
Language

আমার       ভাঙা পথের রাঙা ধুলায়   পড়েছে কার পায়ের চিহ্ন!
     তারি গলার মালা হতে   পাপড়ি হোথা লুটায় ছিন্ন ॥
     এল যখন সাড়াটি নাই,   গেল চলে জানালো তাই--
     এমন ক'রে আমারে হায়   কে বা কাঁদায় সে জন ভিন্ন ॥
তখন        তরুণ ছিল অরুণ আলো,   পথটি ছিল কুসুমকীর্ণ।
          বসন্ত যে রঙিন বেশে   ধরায় সে দিন অবতীর্ণ।
     সে দিন খবর মিলল না যে, রইনু বসে ঘরের মাঝে--
              আজকে পথে বাহির হব   বহি আমার জীবন জীর্ণ ॥

āmār       bhāṅā pather rāṅā dhulāẏ   par̤echhe kār pāẏer chihn!
     tāri galār mālā hate   pāpr̤i hothā luṭāẏ chhinn ||
     el yakhan sār̤āṭi nāi,   gel chale jānālo tāi--
     eman ka're āmāre hāẏ   ke bā kām̐dāẏ se jan bhinn ||
takhan        taruṇ chhil aruṇ ālo,   pathṭi chhil kusumakīrṇ|
          basant ye raṅin beśhe   dharāẏ se din abatīrṇ|
     se din khabar milal nā ye, ra̮inu base gharer mājhe--
              ājke pathe bāhir hab   bahi āmār jīban jīrṇ ||