Aamaar belaa ye yaay

আমার বেলা যে যায়
Work
Language

আমার   বেলা যে যায় সাঁঝ-বেলাতে
        তোমার  সুরে সুরে সুর মেলাতে ॥
একতারাটির একটি তারে      গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে        হার মেনেছি এই খেলাতে
        তোমার  সুরে সুরে সুর মেলাতে ॥
             আমার এ তার বাঁধা কাছের সুরে,
             ওই বাঁশি যে বাজে দূরে।
গানের লীলার সেই কিনারে     যোগ দিতে কি সবাই পারে
        বিশ্বহৃদয়পারাবারে        রাগরাগিণীর জাল ফেলাতে--
        তোমার  সুরে সুরে সুর মেলাতে?।

āmār   belā ye yāẏ sām̐jh-belāte
        tomār  sure sure sur melāte ||
ekatārāṭir ekṭi tāre      gāner bedan ba̮ite nāre,
tomār sāthe bāre bāre        hār menechhi ei khelāte
        tomār  sure sure sur melāte ||
             āmār e tār bām̐dhā kāchher sure,
             oi bām̐śhi ye bāje dūre|
gāner līlār sei kināre     yog dite ki sabāi pāre
        biśhbahṛdaẏapārābāre        rāgarāgiṇīr jāl phelāte--
        tomār  sure sure sur melāte?|