আমার বনে বনে ধরল মুকুল,
বহে মনে মনে দক্ষিণহাওয়া।
মৌমাছিদের ডানায় ডানায়
যেন উড়ে মোর উৎসুক চাওয়া ॥
গোপন স্বপনকুসুমে কে এমন সুগভীর রঙ দিল এঁকে--
নব কিশলয়শিহরনে ভাবনা আমার হল ছাওয়া ॥
ফাল্গুনপূর্ণিমাতে
এই দিশাহারা রাতে
নিদ্রাবিহীন গানে কোন্ নিরুদ্দেশের পানে
উদ্বেল গন্ধের জোয়ারতরঙ্গে হবে মোর তরণী বাওয়া ॥
āmār bane bane dharal mukul,
bahe mane mane dakṣhiṇahāoẏā|
maumāchhider ḍānāẏ ḍānāẏ
yen ur̤e mor utsuk chāoẏā ||
gopan sbapanakusume ke eman sugbhīr raṅ dil em̐ke--
nab kiśhalaẏaśhiharne bhābnā āmār hal chhāoẏā ||
phālgunapūrṇimāte
ei diśhāhārā rāte
nidrābihīn gāne kon niruddeśher pāne
udbel gandher joẏārataraṅge habe mor tarṇī bāoẏā ||