আমার অঙ্গে জ্বলে রঙমশাল
আহা কি রঙ্গ! পোড়ে পতঙ্গ, বুকে অনঙ্গ নৃত্যে মাতাল!
এ তনু অতনু মন্দির
মন্ত্র নিয়ে কত পূজারীর ভিড়
তবু আমায় করেছে কেন এমন অধীর?
এক সুন্দর স্বপনের একি মায়াজাল!
এই জীবন নিয়ে ছিনিমিনি খেলা
এনেছে জীবনে ভরা শ্রাবণ বেলা
এই মন ছিল কত সুখের নিবাস
যে ভালবাসা সুখ যায় পরবাস
আজ নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রণয় হুতাশ
ফুল শরে ভরা চোখে পথ চেয়ে গেল কাল।
আমার অঙ্গে জ্বলে রঙমশাল
Work
Year
Language
āmār aṅge jbale raṅamśhāl
āhā ki raṅg! por̤e pataṅg, buke anaṅg nṛtye mātāl!
e tanu atnu mandir
mantr niẏe kat pūjārīr bhir̤
tabu āmāẏ karechhe ken eman adhīr?
ek sundar sbapner eki māẏājāl!
ei jīban niẏe chhinimini khelā
enechhe jībne bharā śhrābaṇ belā
ei man chhil kat sukher nibās
ye bhālbāsā sukh yāẏ parbās
āj niḥśhbāse niḥśhbāse praṇaẏ hutāśh
phul śhare bharā chokhe path cheẏe gel kāl|